SAQ Answers, Core-11, CBPBU,

 GROUP-D


10. Answer any ten questions from the following:


a) Who made a modified telescope in 1609?

গ্যালিলিও গ্যালিলি ১৬০৯ খ্রিস্টাব্দে সংশোধন করে উন্নত দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। 


(b) Who was called 'Morning Star' of the Reformation?

জন ওয়াইক্লিফ ধর্ম সংস্কার আন্দোলনের 'শুকতারা' নামে পরিচিত। 


(c) Which is called the 'Elizabethan period"?

১৫৫৮-১৬০৩ খ্রিস্টাব্দ পর্যন্ত রানী প্রথম এলিজাবেথের শাসনপর্বকে বলা  হয় 'Elizabethan period" ।


(d) Who painted 'Madona"?

ম্যাডোনা (Madona) চিত্রটির চিত্রকর হলেন রাফায়েল। 


(e) Who wrote 'Decameron??

বোকাচ্চিও ডেকামেরন (Decameron) গ্রন্থটির লেখক। 


(f) Who discovered the Printing Machine?

জোহানেস গুটেনবার্গ ছিলেন আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক। 


(g) Who wrote 'Canterbury Tales'?

জিওফ্রে চসার ছিলেন ক্যান্টারবেরি টেলস্ ('Canterbury Tales') গ্রন্থটির লেখক। 


(h) Who was Martin Luther?

জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথার ছিলেন '95 Thesis' ঘোষণা করেছিলেন। তাঁর নেতৃত্বে ইউরোপে প্রোটেস্টান্ট ধর্মমতের উদ্ভব হয়েছিল। 


(i) Who painted 'Last Judgement"?

'Last Judgement' চিত্রটির চিত্রকর হলেন মাইকেল অ্যাঞ্জোলো। 


 (j) What is Atlantic economy"?

ভৌগোলিক আবিষ্কারের যুগে আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে যে বাণিজ্যিক ব্যবস্থা গ্রহণ করেছিল ইউরোপীয় গোষ্ঠী তাই 'আটলান্টিক অর্থনীতি' নামে পরিচিত। 


(k) Who wrote 'Macbeth"?

ম্যাকবেথ ('Macbeth) গ্রন্থটির লেখক হলেন উইলিয়াম শেকস্পিয়ার (William Shakespeare) । 

 

(I) What is indulgence?

মধ্যযুগে ইউরোপে পোপতন্ত্র টাকার বিনিময়ে একপ্রকার সাধারণ মানুষকে পোপের স্বাক্ষরিত পত্র বিক্রি করত। এই পত্র পাপীর পাপ মোচন করতে পারত বলে মনে করা হত। এটিই ইন্ডালজেন্স নামে পরিচিত। 

মন্তব্যসমূহ